রবিবার | ৮ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

নারীদের নিরাপত্তায় রাজনৈতিক দলগুলোকে আরও দায়িত্ব নিতে হবে: জাইমা রহমান

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমান বলেছেন, রাজনৈতিক দলগুলোর যদি কোড অব কন্ডাক্ট থাকে, তাহলে আমি মনে করি নারীর নিরাপত্তার দিক থেকে, সাইবার বুলিং ও শারীরিক নিরাপত্তায় রাজনৈতিক দলগুলোর আরও বেশি দায়িত্ব নেওয়া উচিত। রাজনীতিতে নারীর অংশগ্রহণ খুবই জরুরি। যদি নারীরা না থাকে পলিসি বানানোর সময়, তাহলে পুরোপুরি আমরা জানতে পারব না। সেজন্য নারীর অংশগ্রহণ গুরুত্বপূর্ণ।

রোববার (৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস)-এ ‘গণতন্ত্রের সংগ্রামে নারী: অবদান ও আগামীর বাংলাদেশ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, স্টুডেন্ট লিডার থেকে লোকাল গভর্নমেন্ট পর্যন্ত ওই পাইপলাইনটি যদি সৃষ্টি না করা হয়, আর যদি এটি ধরে রাখা না হয় বা মেরামত করা না হয়, তাহলে সুযোগ সুবিধা থাকবে না। পাইপলাইন সৃষ্টি করতে হবে এবং এটি ধরে রাখতে হবে।

তিনি আরও বলেন, আমরা দেখি পুরুষদের জন্য অনেক রকম সুযোগ-সুবিধা থাকে, কিন্তু নারীদের সেইভাবে দেওয়া হয় না।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ