spot_img
spot_img

ইউরোপ-আমেরিকায় মানবাধিকার লঙ্ঘনের ঘটনা দেখেও দেখে না জাতিসংঘ: রাশিয়া

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনের অফিস ইউরোপ ও আমেরিকায় মানবাধিকার লঙ্ঘনের জন্য যেরকম প্রতিক্রিয়া দেখায় তাকে অপর্যাপ্ত বলে অভিযুক্ত করেছে রাশিয়া।

মঙ্গলবার (৭ মার্চ) জাতিসংঘে রাশিয়ার প্রতিনিধিদল জাতিসংঘের এই দ্বৈত আচরণের সমালোচনা করে।

রুশ প্রতিনিধি দল বলেছে, জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনের অফিস ইউরোপ-আমেরিকাসহ অন্যান্য পশ্চিমা দেশে মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় যথাযথ প্রতিক্রিয়া দেখাতে প্রস্তুত নয়।

রুশ প্রতিনিধি দল আরও বলেছে, ইউরোপ-আমেরিকাসহ অন্যান্য পশ্চিমা দেশে মানবাধিকারের ব্যাপক লঙ্ঘনের বিষয়ে মানবাধিকার বিষয়ক হাইকমিশনের অবহেলার প্রতি আমরা মনোযোগ দিচ্ছি। ইউরোপে রুশো-ফোবিয়া দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

সূত্র: পার্সটুডে

spot_img
spot_img
spot_img

সর্বশেষ