spot_img
spot_img

আফগানিস্তান কোন দেশের জন্য হুমকি নয়: মাওলানা মুত্তাকী

ইমারাতে ইসলামীয়া আফগানিস্তান জন্য হুমকি নয় বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মাওলানা আমীর খান মুত্তাকী। কাবুলে রাশিয়ার রাষ্ট্রদূত দিমিত্রি জিরনভের সাথে এক বৈঠকে এ দাবি করেন তিনি।

এ বৈঠকে উভয় পক্ষের মধ্যে রাজনৈতিক, অর্থনৈতিক ও নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

বৈঠকে, মাওলানা আমীর খান মুত্তাকী রাশিয়ার সাথে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণ করার প্রতি আগ্রহ প্রকাশ করেছেন।

বৈঠকে রাশিয়ার রাষ্ট্রদূত দিমিত্রি জিরনভ দুই দেশের মধ্যে পারস্পারিক সম্পর্ক জোরদার ও সহযোগিতার আশ্বাস দিয়েছেন। এছাড়াও তিনি দুই দেশের মধ্যে সরকারি প্রতিনিধি দলের ভবিষ্যৎ সফরের প্রস্তুতির কথাও উল্লেখ করেন।

এদিকে চলতি সপ্তায় রাশিয়ার নেতৃত্বাধীন নিরাপত্তা ইউনিট ‘সিএসটিও’ আফগানিস্তান থেকে সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে তার (রাশিয়া) সদস্য দেশগুলিতে অনুপ্রবেশ করার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে। এর পরপরই এ বৈঠকটি অনুষ্ঠিত হয়।

সিএসটিও আরো দাবি করেছে, “বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী ছাড়াও অবৈধ মাদক উৎপাদনের পিছনে জড়িয়ে থাকা শক্তিগুলো আফগানিস্তানে তাদের অবস্থান শক্তিশালী করছে।”

অন্যদিকে ‘রাশিয়ান ফেডারেল ড্রাগ কন্ট্রোল সার্ভিস’ থেকে জানানো হয়েছে, তারা আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে মাদকবিরোধী বিভাগের সাথে সহযোগিতা করতে প্রস্তুত।

সূত্র: বাখতার নিউজ এজেন্সি ও পাজোয়াক আফগান নিউজ

spot_img
spot_img
spot_img

সর্বশেষ