গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির পাশে আমেরিকা ও ইরানের সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় সেখানে বিস্ফোরণের শব্দও শোনা যায়।
শুক্রবার (৮ মে) এ লড়াইয়ের ঘটনা ঘটে বলে উল্লেখ করেছে ইরানি সংবাদমাধ্যম।
ইরানের আধাসরকারি বার্তাসংস্থা তাসনিম নিউজ রাত ৮ টায় বলেছে, গত দুই ঘণ্টায় দুই দেশের সেনাদের মধ্যে সীমিত হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটেছে।
এর পাশাপাশি আমেরিকার বিমানবাহিনী ইরানের দুটি খালি ট্যাংকার জাহাজে হামলা চালিয়েছে। আমেরিকার সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে, তারা ইরানের দুটি খালি ট্যাংকারে হামলা চালিয়ে সেগুলো অকেজো করে দিয়েছে।
সূত্র: সিএনএন











