spot_img
spot_img

আমেরিকা-ইসরাইলকে পুড়িয়ে ছারখার করতে চায় ইরান: মাইক হাকাবি

ইরান ও তার প্রক্সি এজেন্টরা আমেরিকা-ইসরাইলকে পুড়িয়ে ছারখার করতে চায় বলে অভিযোগ করেছেন ইসরাইলের নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি।

তিনি বলেন, ‘ইরান এবং তার শয়তানের প্রক্সি এজেন্টরা আমেরিকা ও ইসরাইলকে পুড়িয়ে ছারখার করতে চায়।’

সোমবার (৮ জুন) ইসরাইলে রাতভর ইরানের ক্ষেপণাস্ত্র হামলার তীব্র নিন্দা জানাতে গিয়ে তিনি এ কথা বলেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে হাকাবি বলেন, ‘শয়তানের মূল ঘাঁটি তেহরানে অবস্থিত।’

ট্রাম্পের শীর্ষ এই দূত দুই দেশের মধ্যে নতুন করে শুরু হওয়া শত্রুতার জন্য ইরানকে দায়ী করে কড়া সমালোচনা করেছেন।

এরআগে, ইরানের মধ্যাঞ্চল ও পশ্চিমাঞ্চলে সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানোর দাবি করে ইসরাইল।

সামাজিক মাধ্যম টেলিগ্রামে ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, কিছুক্ষণ আগে ইসরাইলি বিমানবাহিনী ইরানের পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চলে সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।

তবে হামলায় ক্ষয়ক্ষতির কোনো তথ্য জানানো হয়নি। ঠিক কোথায় এই হামলা চালানো হয়েছে তাও ওই পোস্টে জানানো হয়নি।

এদিকে ইরানের স্থানীয় গণমাধ্যমের খবরে রোববার জানা গেছে, তেহরান আন্তর্জাতিক বিমানবন্দরে বাইরে থেকে আসা সব ফ্লাইট বাতিল করা হয়েছে।

ইরানের বার্তা সংস্থা মেহরের খবর বলছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত খামেনি আন্তর্জাতিক বিমানবন্দরে সব ফ্লাইট চলাচল বাতিল করা হয়েছে। মধ্যপ্রাচ্যে অস্থিরতার কারণে কয়েক সপ্তাহ বন্ধ থাকার পর গত এপ্রিল মাসে এই বিমানবন্দরটি চালু করা হয়।

গত এপ্রিলের শুরুর দিকে হওয়া যুদ্ধবিরতি চুক্তির মধ্যেই রোববার ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান।

সূত্র: আল জাজিরা

spot_img
spot_img
spot_img

সর্বশেষ