spot_img
spot_img

প্রেসিডেন্ট আহমাদ আল-শার’আ ভালো কাজ করছেন: ট্রাম্প

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থিতিশীলতা পুনরুদ্ধারে সিরিয়ার নেতৃত্বের প্রচেষ্টার প্রশংসা করেছেন।

তিনি বলেন, অল্প সময়ের মধ্যেই প্রেসিডেন্ট আহমাদ আল-শারাআ ভালো কাজ করেছেন। সিরিয়া নিজেদের পরিস্থিতি গুছিয়ে আনার ক্ষেত্রে খুব ভালো কাজ করছে।

রোববার (৭ জুন) প্রচারিত এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

২০২৪ সালের ডিসেম্বরে আসাদ সরকারের পতনের পর ক্ষমতায় আসেন আহমাদ আল-শারাআ। তাকে খুব ভালো নেতা হিসেবে উল্লেখ করে ট্রাম্প বলেন, আঞ্চলিক নিরাপত্তা প্রচেষ্টায় সহায়তা করতে শারাআ প্রস্তুত থাকবেন।

ট্রাম্প ইঙ্গিত দেন, হিজবুল্লাহর বিরুদ্ধে আরও লক্ষ্যভিত্তিক হামলা সহজতর করতে সিরিয়া ভূমিকা রাখতে পারে।

তিনি বলেন, লেবাননের মানুষের জন্য তিনি উন্নত জীবন চান। তবে ট্রাম্পের এ মন্তব্যের বিষয়ে সিরিয়া তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি।

নতুন সিরীয় প্রশাসনের পুনরুদ্ধার প্রচেষ্টাকে সহায়তা করতে সিজার আইনসহ কয়েকটি নিষেধাজ্ঞা ইতোমধ্যে তুলে নিয়েছে ওয়াশিংটন।

লেবানন ইস্যুতে সাম্প্রতিক মতবিরোধের পরও ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে তার সম্পর্ক খুব ভালো চলছে বলেও জানান ট্রাম্প।

এর আগে তিনি বলেছিলেন, লেবাননের সঙ্গে নেতানিয়াহুর নিরবচ্ছিন্ন লড়াই চালিয়ে যাওয়ার অবস্থানে তিনি বিরক্ত হয়েছেন।

সূত্র: মিডল ইস্ট মনিটোর

spot_img
spot_img
spot_img

সর্বশেষ