রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের মাধ্যমে কার্যত পরাজয় মেনে নিয়েছে আমেরিকা।
বৃহস্পতিবার (৮ জুলাই) তিনি এ কথা বলেন।
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন, আফগানিস্তান থেকে আমেরিকা কেবল সেনা প্রত্যাহারই করেনি বরং তারা এর মাধ্যমে সেদেশে নিজেদের মিশনের ব্যর্থতার কথাও স্বীকার করে নিয়েছে।
আমেরিকা এর আগে কয়েক বার তালেবানের সাথে কৃত প্রতিশ্রুতি লঙ্ঘন করার পর সম্প্রতি আবার বলেছে, তারা আগামী ১১ সেপ্টেম্বরের আগেই সেনা প্রত্যাহার করে নেবে। এরইমধ্যে তারা আফগানিস্তানে তাদের সবচেয়ে বড় বিমানঘাঁটি খালি করেছে।
আফগানিস্তান থেকে এমন সময় মার্কিন সেনা প্রত্যাহার করা হচ্ছে যখন দুই দশকের উপস্থিতির পর ওয়াশিংটন কোনো পরিস্থিতির উন্নতি ঘটাতে পারেনি। কিন্তু এই দুই দশকে মার্কিন বাহিনী সরাসরি ও পরোক্ষ অভিযানে হাজার হাজার নিরপরাধ মানুষকে হত্যা করেছে। এই দুই দশকে আফগানিস্তানের অর্থনৈতিক ভিত্তি নষ্ট হয়েছে।
সূত্র : পার্সটুডে












