spot_img
spot_img

টিকটকে ফাঁসির অভিনয় করতে গিয়ে স্কুলছাত্রীর মৃত্যু

টিকটক ভিডিও বানাতে গিয়ে গলায় ফাঁস পড়ে মৃত্যু হয়েছে এক কিশোরীর। এমনটিই ধারণা করছে তার পরিবার।

বৃহস্পতিবার (৭ জুলাই) সন্ধ্যায় নোয়াখালীর খিলপাড়া ইউনিয়নের শিবপুর গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত সানজিদা আক্তার চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের শিবপুর গ্রামের মনজুরুল ইসলামের মেয়ে।

স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য সাদ্দাম হোসেন গণমাধ্যমকে বলেন, বিকেলে পরিবারের সবার অজান্তে সানজিদা আলমারির ওপর উঠে ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁস নেওয়ার টিকটক ভিডিও ধারণ করতে যায়। এ সময় অসাবধানতাবশত পা ফসকে আলমারি থেকে পড়ে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লেগে যায় তার।

তিনি বলেন, পাশের রুমে তার মা ঘুমিয়ে ছিলেন। খাবার পানি নিতে সানজিদার রুমে গেলে তাকে ঝুলন্ত অবস্থায় দেখেন তার মা। পরে দ্রুত তাকে উদ্ধার করে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ