spot_img

হাতে চুম্বন করতে চেয়েছিলেন ফরাসি প্রেসিডেন্ট, সরিয়ে নিলেন আমিনা এরদোগান

তুরস্কের রাজধানী আঙ্কারায় ন্যাটো শীর্ষ সম্মেলনের নৈশভোজের আগে লালগালিচায় ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ও তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের স্ত্রী আমিনা এরদোগানের শুভেচ্ছা বিনিময়ের একটি মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের আয়োজন করা অভ্যর্থনা অনুষ্ঠানে শুভেচ্ছা বিনিময়ের সময় ম্যাক্রোঁ তুরস্কের ফার্স্ট লেডি এমিনে এরদোগানের হাতে চুম্বন করতে চান। তখন তুরস্কের ফার্স্ট লেডি নিজের হাত সরিয়ে নেন। এরপর দুজন স্বাভাবিকভাবেই শুভেচ্ছা বিনিময় অব্যাহত রাখেন।

বুধবার (৮ জুলাই) ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া ভিডিওটি প্রকাশ করে।

এ সময় ফ্রান্সের ফার্স্ট লেডি ব্রিজিত ম্যাক্রোঁও ফরাসি প্রেসিডেন্টের পাশে দাঁড়িয়ে ছিলেন।

ইউরোপের নিরাপত্তা, প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধি এবং ইউক্রেন যুদ্ধসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে উচ্চপর্যায়ের আলোচনার আগে ন্যাটো নেতারা প্রেসিডেন্ট প্রাসাদে সমবেত হলে এ মুহূর্তটি ঘটে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ