spot_img
spot_img

পশ্চিমতীরে আরও ২ ফিলিস্তিনীকে হত্যা করল ইসরাইল

ফিলিস্তিনেরপশ্চিমতীরে আরও ২ ফিলিস্তিনীকে গুলি করে হত্যা করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল। মধ্যে ১৪ বছরের কিশোর আদেল দাউদও রয়েছে।

শুক্রবার (৭ অক্টোবর) ইসরাইলী বাহিনীর পৃথক হামলায় দুই ফিলিস্তিনী নিহত হয়েছে।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, পশ্চিমতীরের উত্তরাঞ্চলের কালকিলিয়ায় ইহুদিবাদী ইসরাইলী বাহিনীর বন্দুক হামলায় ১৪ বছরের আদেল দাউদ প্রথমে আহত এবং পরে মারা যান। তার মাথায় সরাসরি গুলি লাগে।

এদিকে রামাল্লার কাছে ইসরাইলী বাহিনীর অপর এক হামলায় আরো এক ফিলিস্তিনী নিহত হয়েছেন। তার নাম মাহদি লাদাদওয়ে (১৯)।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ