spot_img
spot_img

ঢাকায় আনা হয়েছে আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী; দুআ চেয়েছেন হেফাজত মহাসচিব

অসুস্থ হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর আমীর আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর এভার কেয়ার হাসপাতালে (সাবেক এপোলো হাসপাতাল) ভর্তি করানো হয়েছে।

আজ সোমবার (৮ নভেম্বর) দুপুরে তাকে ওই হাসপাতালে ভর্তি করানো হয়।

হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা নুরুল ইসলাম ইনসাফকে এ তথ্য নিশ্চিত করেন।

একই সাথে তিনি হেফাজত আমীর আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দুআ চেয়েছেন।

আল্লামা নুরুল ইসলাম বলেন, আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী বার্ধক্যজনিত বিভিন্ন অসুস্থতায় ভুগছেন। শারীরিকভাবে দুর্বলতা অনুভব করায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় আনা হয়েছে। আমি হযরতের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দুআর আবেদন জানাচ্ছি। আল্লাহ তায়ালা হযরতকে সুস্থতা দান করুক।

জানা যায়, গত শনিবার থেকে তিনি চট্টগ্রামের ন্যাশনাল হাসপাতালে গ্যাস্ট্রোলিভার বিশেষজ্ঞ ডাক্তার শামীম বখশের অধীনে চিকিৎসাধীন রয়েছেন। তবে স্বাস্থ্যের অবনতি হওয়ায় চট্টগ্রামে চিকিৎসকদের মেডিকেল বোর্ড বসে। মেডিকেল বোর্ডের পরামর্শে আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে আসার সিদ্ধান্ত হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ