spot_img
spot_img

সাংবাদিকদের কোনো বিশেষ দলের কাছে জিম্মি হওয়া যাবে না: শেখ আবদুস সালাম

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেছেন, চাহিদা সীমিত রেখে পেশার প্রতি নেশাই যেন সাংবাদিকদের মুখ্য ভাবনা হয়। পেশাদারিত্বের ধারে ধারালো হতে হবে। তাহলে অপশক্তিরা কিছু করতে পাবে না। অনুসন্ধানী সাংবাদিকতার প্রতি গুরুত্ব দিতে হবে। সাংবাদিকদের রাজনৈতিক সচেতন হতে হবে তবে কোনো বিশেষ দলের কাছে জিম্মি হওয়া যাবে না।

মঙ্গলবার (৮ নভেম্বর) সকাল ১০টায় প্রশাসন ভবনের সভা কক্ষে বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, সাংবাদিকতা করলেও সবার আগে একজন ছাত্রের যে কাজ সেটি করতে হবে। নিজ নিজ সেক্টরে সফল হতে হবে। লোভ যেন সাংবাদিকদের গ্রাস না করতে পারে। সাংবাদিকদের বিশেষ ঘ্রাণ ব্যবহার করে বস্তুনিষ্ঠ সংবাদ লিখতে হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ