গাজ্জায় ইসরায়েলি বিমান হামলায় হতাহতদের চিকিৎসা সেবা প্রদানের উদ্দেশ্যে, অবরুদ্ধ অঞ্চলটির জন্য ভূমধ্যসাগরের উপকূলীয় অঞ্চলে ‘জাহাজ হাসপাতাল’ পাঠাতে প্রস্তুত ইন্দোনেশিয়া বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী প্রবোও সুবিয়ান্তো।
গনমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে সুবিয়ান্তো বলেন, জাহাজ পাঠানোর জন্য মিশর ও গাজ্জার আশেপাশের দেশগুলোর সাথে আলোচনার চেষ্টা করছে জাকার্তা।
এদিকে, গত শনিবার গাজ্জা উপত্যকায় ৫১ টন মানবিক সহায়তা পৌঁছে দিয়েছে ইন্দোনেশিয়া।
অন্যদিকে, গাজ্জায় ইসরায়েলি বিমান হামলার ফলে নিহত ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে, রবিবার দেশটির রাজধানী জাকার্তায় এক বিশাল বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। এসময় গাজ্জা মানবিক সহায়তার উদ্দেশ্যে প্রায় ২ বিলিয়ন ইন্দোনেশিয়ান রুপি (১ লাখ ৩০ হাজার মার্কিন ডলার) অনুদান প্রদান করেন সমাবেশে অংশ নেওয়া হাজার হাজার জনতা।
সূত্র: মিডল ইস্ট মনিটর











