spot_img
spot_imgspot_img

কোনো সন্তান যেন রাজনীতিতে যুক্ত না হয়: আবরারের হত্যাকারী আসামির মা

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদ হত্যা মামলার রায় শুনে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামির মা বলেন, আমার ছেলে কখনো কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলো না। বুয়েটে ভর্তি হওয়ার পর জড়িয়ে পড়ে রাজনীতিতে। রাজনীতির কারণেই আজ আমার মেধাবী সন্তানের ফাঁসির রায় হলো।

আমার এখনো বিশ্বাস হয় না, আমার ছেলে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। যেসব বাবা-মায়ের সন্তান আছে তাদের কাছে নিবেদন, কোনও সন্তান যেন রাজনীতিতে যুক্ত না হয়।

বুধবার (৮ ডিসেম্বর) দুপুরে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মুহাম্মাদ কামরুজ্জামান আবরার হত্যায় জড়িত থাকায় ২০ আসামিকে ফাঁসি ও পাঁচ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিয়েছেন।

দেখা যায় আদালতরে রায় শুনে আসামিদের স্বজনরা কান্নায় ভেঙে পড়েন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ