থার্টিফার্স্ট নাইট অর্থাৎ ৩১ ডিসেম্বর দিবাগত রাতে আতশবাজি এবং ফানুস উড়ানো নিষিদ্ধ করা হয়েছে বলে জানিয়েছেন, অন্তর্বর্তীকালীন সরাকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
তিনি বলেন, আতশবাজি ফুটানো এবং ফানুস উড়ানো এগুলো আমরা নিষেধ করেছি।
রোববার (৮ ডিসেম্বর) বড়দিন ও থার্টিফার্স্ট নাইট উদযাপন উপলক্ষ্যে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
জাহাঙ্গীর আলম বলেন, থার্টিফার্স্ট নাইটে রাস্তাঘাটে যাতে কোনো ধরনের অসুবিধা না হয় সেজন্য ব্যবস্থা নেওয়া হয়েছে।











