spot_img
spot_img

রাজাকারের সন্তানরা দেশের স্বাধীনতা নষ্ট করার চেষ্টায় লিপ্ত: আইনমন্ত্রী

‘রাজাকারের’ সন্তানরা বাংলাদেশের স্বাধীনতা নষ্ট করার চেষ্টায় লিপ্ত রয়েছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।

তিনি বলেন, রাজাকারের সন্তানরা বাংলাদেশের স্বাধীনতা নষ্ট করার চেষ্টায় লিপ্ত রয়েছে। আপনারা সজাগ থাকবেন। আপনারা তাদের প্রশ্রয় দিবেন না।

শনিবার (৮ জানুয়ারি) বি.বাড়িয়ার আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নে নিজস্ব অর্থায়নে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

আনিসুল হক বলেন, বঙ্গবন্ধু বাংলার অধিকার আদায়ের জন্য আজীবন সংগ্রাম করেছেন। আমরা স্বাধীন বাংলার নাগরিক। আমরা স্বাধীন বাংলাকে ২০৪১ সালের মধ্যে শেখ হাসিনার নেতৃত্বে একটি উন্নত দেশ হিসেবে গড়ে তুলবো। আমরা আগে ছিলাম গরীব দেশ, এখন মধ্যম আয়ের দেশ ও একটা উন্নয়নশীল দেশ হয়েছি। এরপরে আমরা বাংলাদেশকে ইনশা আল্লাহ উন্নত দেশ হিসেবে গড়ে তুলবো।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ