বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস কারামুক্ত হয়েছেন।
আজ সোমবার (৯ জানুয়ারি) বিকালে তারা কারামুক্ত হন। এর আগে বিকালে সাড়ে ৩টার দিকে তাদের জামিননামা আদালতে দাখিল করা হয়।
রাজধানীর নয়াপল্টনে গত ৭ ডিসেম্বর পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনায় করা মামলায় তাদের গ্রেফতার করা হয়।
দুপুরে মির্জা ফখরুল ও আব্বাসের আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার জানিয়েছিলেন, আপিল বিভাগ মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাসের জামিন বহাল রেখে গতকাল আদেশ দিয়েছেন। আজ তাদের জামিননামা ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে জমা দেওয়া হয়েছে। জামিননামা কারাগারে যাওয়ার পর তারা মুক্তি পাবেন।










