spot_img

সরকার শীতার্ত মানুষের জন্য কিছু করতে ব্যর্থ হয়েছে : মুফতী ফয়জুল করীম

শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে দলীয় নেতা-কর্মীসহ বিত্তবানদের প্রতি আহবান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।

তিনি বলেন, সরকার শীতার্ত মানুষের জন্য কিছু করতে ব্যর্থ হয়েছে। মানুষ আশরাফুল মাখলুকাত বা সৃষ্টির সেরা। বনী আদম আশরাফুল মাখলুকাত আজ প্রচন্ড শীতের মধ্যেও খোলা আকাশের নিচে বসবাস করছে। এমতাবস্থায় শীতার্ত অসহায় মানুষের পাশে দাঁড়ানো সকল বিত্তবানদের নৈতিক ও মানবিক দায়িত্ব।

সোমবার (৯ জানুয়ারি) ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমোনাই সাংগঠনিক থানা শাখার উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণকালে তিনি এসব কথা বলেন।

মুফতী ফয়জুল করীম বলেন, তীব্র শৈত্য প্রবাহে মানুষ কষ্ট পাচ্ছে। বিশেষ করে দেশের নিম্ন আয় ও ফুটপাতের মানুষসহ সারাদেশে প্রচণ্ড শৈত্যপ্রবাহে মানুষ দিশেহারা। গরীব, অসহায় ও ছিন্নমুল মানুষ শীতে অনেক দুর্ভোগ পোহাচ্ছে।

তিনি বলেন, সরকার শীতার্ত মানুষের জন্য কিছু করতে ব্যর্থ হয়েছে। মানুষ আশরাফুল মাখলুকাত বা সৃষ্টির সেরা। বনী আদম আশরাফুল মাখলুকাত আজ প্রচন্ড শীতের মধ্যেও খোলা আকাশের নিচে বসবাস করছে। এমতাবস্থায় শীতার্ত অসহায় মানুষের পাশে দাঁড়ানো সকল বিত্তবানদের নৈতিক ও মানবিক দায়িত্ব।

এ সময় চরমোনাই সাংগঠনিক শাখা নেতৃবৃন্দ এবং চরমোনাই ইউনিয়নের মেম্বারগণ উপস্থিত ছিলেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ অতীতেও অসহায় মানুষের পাশে সাধ্যানুযায়ী দাঁড়ানোর চেষ্টা করে আসছে, ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ।

তিনি বলেন, ইসলাম শান্তি ও কল্যাণের ধর্ম। ইসলাম প্রতিষ্ঠিত থাকলে। আশরাফুল মাখলুক বনি আদম বস্তি ও ঝুঁপড়িতে মানবেতর জীবন যাপন করছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ