বুধবার | ২১ জানুয়ারি | ২০২৬
spot_img

গভীর রাতে ঢাকায় কয়েক ঘণ্টা যাত্রাবিরতি করবেন চীনের পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাং

চীনের নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাং ঢাকায় আসছেন। সোমবার দিবাগত রাতে সংক্ষিপ্ত যাত্রাবিরতির জন্য তিনি ঢাকায় অবতরণ করবেন।

সোমবার (৯ জানুয়ারি)গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

ঢাকায় যাত্রাবিরতির সময় তাকে বিমানবন্দরে স্বাগত জানাবেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। চীনের পররাষ্ট্রমন্ত্রীকে বহনকারী উড়োজাহাজটি বেইজিং থেকে আফ্রিকা যাওয়ার পথে জ্বালানি সংগ্রহের জন্য মধ্যরাতের পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, চীনা নতুন পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় ঘণ্টাখানেকের জন্য গভীর রাতে যাত্রাবিরতি করবেন। এ সময় বিমানবন্দরে তার সঙ্গে সৌজন্য সাক্ষাত হবে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ