রাজধানীর মাতুয়াইলে একটি ভূষির মিলে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।
বুধবার (৯ ফেব্রুয়ারি) রাত ৯টা ৩৮ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসাইন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রাজধানীর মাতুয়াইল একটি ভূষির মিলে আগুন লাগে। আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে।
তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিস।











