spot_img

ইন্তেকাল করেছেন সাবেক সিইসি বিচারপতি আব্দুর রউফ

সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বিচারপতি আব্দুর রউফ (৯২) ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

রোববার (০৯ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তার একান্ত সহকারী তাওহিদ এ তথ্য নিশ্চিত করে বলেন, সকাল দশটার দিকে মগবাজার ইনসাফ বারাকা কিডনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিচারপতি আব্দুর রউফ ইন্তেকাল করেছেন। পরিবারেরর সদস্যরা পরবর্তী সিদ্ধান্ত নেবেন। দুই মাস ধরে তিনি অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ