spot_img
spot_img

ইউক্রেনে এ বছর বড় ধরণের অগ্রগতি অর্জন করতে পারবে না রাশিয়া: মার্কিন গোয়েন্দাপ্রধান

আমেরিকার জাতীয় গোয়েন্দা বিভাগের পরিচালক এভ্রিল হেইনস বলেছেন, রুশ বাহিনী সম্ভবত ইউক্রেনে তার যুদ্ধের বর্তমান মাত্রা ধরে রাখতে পারবে না। তারা সম্ভবত চলতি বছর ইউক্রেনের উল্লেখযোগ্য অঞ্চল দখল করতে পারবে না।

বুধবার (৮ মার্চ) মার্কিন সিনেটে অনুষ্ঠিত এক শুনানিতে এসব কথা বলেন তিনি।

মার্কিন গোয়েন্দাপ্রধান বলেন, চলমান যুদ্ধে রাশিয়া বড় ধরনের বিপর্যয় ও ক্ষয়ক্ষতির শিকার হওয়ার পর তারা চলতি বছর ইউক্রনের ভূখণ্ড পুনর্দখলের ক্ষেত্রে যথেষ্ট অগ্রগতি অর্জন করতে পারবে বলে মনে হচ্ছে না। তবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্ভবত মনে করছেন, সময় তাঁর পক্ষে আছে।

মার্কিন গোয়েন্দাপ্রধান আরও বলেন, পুতিন সম্ভবত বিশ্বাস করেন, যুদ্ধকে দীর্ঘায়িত করে, যুদ্ধে বিরতি দিয়ে তিনি শেষ পর্যন্ত ইউক্রেনে রাশিয়ার কৌশলগত স্বার্থ রক্ষা করতে পারবেন। এতে যদি কয়েক বছর লেগেও যায়, তবু একে তিনি তাঁর সর্বশেষ সেরা উপায় ভেবে থাকতে পারেন।

তিনি বলেন, ইউক্রেনে হামলার এক বছর পেরিয়ে গেছে। রাশিয়ার এ অভিযানের প্রাথমিক লক্ষ্য ব্যর্থ হয়েছে। এ প্রেক্ষাপটে পুতিন এখন সম্ভবত তাঁর বাহিনীর সীমাবদ্ধতা আরও ভালোভাবে বুঝতে পেরেছেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ