ইউক্রেনের পারমাণবিক নিরাপত্তা কর্মসূচির জন্য ২ লাখ ১০ হাজার ডলারের বেশি সহায়তা ঘোষণা করেছে চীন।
বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং এ ঘোষণা দেন।
তিনি বলেন, ইউক্রেনের পারমাণবিক নিরাপত্তা ও প্রযুক্তিগত সহায়তা কর্মসূচিতে চীন ২ লাখ ইউরো (প্রায় ২ লাখ ১০ হাজার ডলার) সহায়তা করবে। এ সহায়তার লক্ষ্য ইউক্রেনের পারমাণবিক স্থাপনাগুলোর নিরাপত্তা সুদৃঢ় করা।
এমন এক সময় পারমাণবিক নিরাপত্তা নিয়ে চীনের সহায়তার ঘোষণা আসলো যখন ইউক্রেন বলছে, পারমাণবিক কেন্দ্র নিয়ে রাশিয়ার সঙ্গে তাদের চুক্তি প্রায় মৃত। কারণ যুদ্ধ চলমান রয়েছে।











