ব্রিটেন সরকারের প্রস্তাবিত শরণার্থী আইনকে খুবই উদ্বেগজনক বলে মন্তব্য করেছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর)। আইনটি জরুরিভিত্তিতে আশ্রয় দরকার এমন শরণার্থীদেরও ব্রিটেন আটকে দেবে বলে আশঙ্কা করেছে সংস্থাটি।
ব্রিটেনে আসা অভিবাসীদের প্রবেশ ঠেকাতে নতুন আইন করার ঘোষণা দিয়েছে দেশটির সরকার।
মঙ্গলবার (৭ মার্চ) পার্লামেন্টে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জানান, যারা প্রবেশের চেষ্টা করবে তাদেরকে আটক করে দ্রুত নিজ দেশে ফেরত পাঠানো হবে। অন্যদিকে, আইনটি বাস্তবায়ন করতে সর্বোচ্চ চেষ্টা করার কথা জানান প্রধানমন্ত্রী ঋসি সুনাক।
ব্রিটিশ সরকারের প্রস্তাবিত নতুন অভিবাসী আইন নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর।
সংস্থাটির ব্রিটেন বিষয়ক প্রতিনিধির ভিকি টেনেন্ট বলেন, এর মধ্য দিয়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘন হতে পারে। ইংলিশ চ্যানেল বন্ধের কোনও প্রয়োজন নেই।











