spot_img
spot_img

বাড়ানো হবে টিসিবির ফ্যামিলি কার্ডের সংখ্যা: বাণিজ্যমন্ত্রী

সাধারণ মানুষের কথা চিন্তা করে ভর্তুকি মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির জন্য টিসিবির ফ্যামিলি কার্ডের সংখ্যা বাড়ানো হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

বৃহস্পতিবার (৯ মার্চ) রাজধানীর তেজগাঁওয়ে রমজান মাস উপলক্ষে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

টিপু মুনশি বলেন, এক কোটি পরিবারকে সাশ্রয়ী মূল্যে পণ্য দেওয়ার জন্য আমাদের এ কার্যক্রম। রমজান মাসের আগেই মানুষের হাতে পণ্য পৌঁছে দেওয়া হবে। বিশ্ববাজারে জিনিসপত্রের দাম যখন বেড়েছে, আমাদের দেশেও তার প্রভাব পড়েছে। তাই সাধারণ মানুষের কথা চিন্তা করে প্রধানমন্ত্রী সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় খাদ্যাদি দেওয়ার চেষ্টা করছেন। সেই লক্ষ্যেই আমরা কাজ করছি।

তিনি বলেন, আগামী ৩০ মার্চ পর্যন্ত টিসিবির পণ্য বিক্রি করা হবে। কার্ডধারীরা যেন পণ্য পায় সেটা নিশ্চিত করার পাশাপাশি আগামীতে কার্ডের সংখ্যা বাড়ানো হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ