spot_img
spot_img

ঢাকায় এসেছেনে আমেরিকার জলবায়ু বিষয়ক বিশেষ দূত জন কেরি

আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের জলবায়ু বিষয়ক বিশেষ দূত ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ঢাকায় এসেছেন।

শুক্রবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় দিল্লি থেকে বিশেষ ফ্লাইটে ঢাকায় আসেন তিনি।

জন কেরিক শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। এ সময় ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার উপস্থিত ছিলেন।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করবেন জন কেরি। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তিনি বৈঠক করবেন।

আমেরিকার এই জলবায়ু বিষয়ক বিশেষ দূত আগামী ২২-২৩ এপ্রিল আমেরিকার ক্লাইমেট ইস্যুতে একটি সম্মেলনের দাওয়াত দিতে ঢাকায় এসেছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তিনি জো বাইডেনের পক্ষ থেকে এই সম্মেলনে অংশ নেয়ার জন্য আমন্ত্রণ জানাবেন। শুক্রবার বিকাল ৫টায় ঢাকা ত্যাগ করার কথা রয়েছে তার।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ