spot_img
spot_img

চুয়াডাঙ্গায় পুলিশ পরিচয়ে চাঁদা আদায়; আটক ১

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জ এলাকা থেকে ডিবি পুলিশ পরিচয়ে চাঁদা আদায়কালে নাজমুল হুদা ওরফে আমজাদ নামে (৪১) একজনকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। তার বাড়ি উপজেলার পুটিমারী গ্রামে।

শুক্রবার (৮ এপ্রিল) সন্ধ্যায় তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয়রা।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, দীর্ঘদিন ধরে ডিবি ও ডিএসবি পরিচয়ে এলাকায় চাঁদাবাজি করে আসছিল আমজাদ। গত বুধবার মুন্সিগঞ্জ এলাকার ব্রিজ মোড়ের একটা দোকান থেকে টাকা নেয়। শুক্রবার বিকালে জেহালার হাসপাতাল মোড় এলাকায় রহস্যজনক ঘোরাফেরা করার সময় এলাকাবাসী আটক করে তাকে পুলিশের হাতে তুলে দেয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ