বুধবার | ৪ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

করোনার ভারতীয় ধরন ভয়ংকর; সতর্ক থাকতে বললেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনার ভারতীয় ধরন আরও ভয়ংকর। সবাইকে সতর্ক থাকতে হবে। করোনা মহামারির সময় আপনারা মাস্ক পরে থাকবেন, সাবধানে থাকবেন। কারণ নতুন একটা ভাইরাস এসেছে, এটা আরও বেশি ক্ষতিকর, যাকে ধরে সঙ্গে সঙ্গে তার মৃত্যু হয়।

রোববার (৯ মে) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে পূর্বাচল প্রকল্পে প্লট বরাদ্দপত্র প্রদান অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

শেখ হাসিনা বলেন, যারা বিক্ষিপ্তভাবে ঈদে বাড়ি ফিরছেন তারা গ্রামে থাকা স্বজনদের মৃত্যুঝুঁকিতে ফেলতে যাচ্ছেন। জানি ঈদের সময় মানুষ পাগল হয়ে গ্রামে ছুটছেন, এই যে, আপনারা একসঙ্গে বাড়ি ‍যাচ্ছেন, চলার পথে- ফেরিতে হোক বা গাড়িতে হোক, আর লঞ্চে হোক কার যে করোনা ভাইরাস আছে আপনি জানেন না। সুতরাং আপনি সেটা বয়ে নিয়ে যাচ্ছেন আপনার পরিবারের কাছে। মা-বাবা, দাদা-দাদি ও ভাইবোন যারাই থাকুক বাড়িতে আপনি কিন্তু তাদের সংক্রমতি করবেন। তাদের জীবনটাও মৃত্যুঝুঁকিতে ফেলে দেবেন আপনি।

তিনি বলেন, একটা ঈদে নিজের ঘরে থাকতে কী ক্ষতিটা হয়? কাজেই ছোটাছুটি না করে যে যেখানে আছেন, সেখানে থাকেন। সেখানেই নিজের মতো করে ঈদটা উদযাপন করেন। আমাদের প্রতিবেশী দেশে প্রতিনিয়ত হাজার হাজার মানুষ মারা যাচ্ছে। কাজেই আগে থেকে আমাদের সুরক্ষিত থাকতে হবে। আমাদের সেভাবেই চলতে হবে যেন আমরা সবাই করোনাভাইরাস থেকে মুক্ত হয়ে বেঁচে থাকতে পারি।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ