spot_img
spot_img

ভাবমূর্তি নষ্ট করতে নারী শিক্ষার বিষয়ে আমাদের বিরুদ্ধে গুজব রটানো হচ্ছে : মাওলানা মুত্তাকী

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানে নারী শিক্ষা নিষিদ্ধ করা হয়েছে বলে তালেবান নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে যেসব গুজব রটানো হচ্ছে সে বিষয়ে এবার মুখ খুললেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মাওলানা আমির খান মুত্তাকী।

তিনি বলেন, ভাবমূর্তি নষ্ট করতে বিভিন্ন মহল আমাদের বিরুদ্ধে প্রোপাগাণ্ডা ছড়াচ্ছে। অথচ আমরা কখনোই বলিনি যে নারী শিক্ষা অনৈসলামিক তাই তা নিষিদ্ধ করা হচ্ছে। বরং আমরা বলেছি পরবর্তী নির্দেশ না দেওয়ার আগ পর্যন্ত নারীদের শিক্ষা-কার্যক্রম স্থগিত থাকবে।

সোমবার (৮ মে) ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে এবিষয়ে কথা বলেন তিনি।

মাওলানা মুত্তাকী বলেন, দেশের বিভিন্ন সেক্টরে নারীরা আফগান ঐতিহ্য বজায় রেখে স্বাধীনভাবে তাদের দায়িত্ব পালন করে যাচ্ছে। স্বাস্থ্য খাতে ১৪ হাজার নারী দেশের আনাচে-কানাচে নিষ্ঠার সাথে নারীদের সেবা দিয়ে যাচ্ছেন। এছাড়া আফগানে নারীশিক্ষা পুরোপুরি স্থগিতও করা হয়নি।

তিনি বলেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে স্তর ভিত্তিক নারীশিক্ষা কার্যক্রম এখনো চালু রাখা হয়েছে। অনেক আফগান নারী সেখানে তাদের শিক্ষার্জন অব্যাহত রেখেছে।

সূত্র: জিও নিউজ

spot_img
spot_img
spot_img

সর্বশেষ