মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও উম্মুল মুমিনীন হজরত আয়েশা (রা.)-কে নিয়ে বিজেপি নেতাদের কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে কিশোরগঞ্জ পলিটেকনিট ইনস্টিটিউট।
বৃহস্পতিবার (৯ জুন) সকাল ১১টা করিমগঞ্জ থেকে শুরু হয়ে কিশোরগঞ্জে গিয়ে শেষ হয় মিছিলটি।
এসময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও উম্মুল মুমিনীন হজরত আয়েশা (রা.)-কে নিয়ে কটূক্তিকারী ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় মুখপাত্র নূপুর ও তার সহকারী জিন্দলের অবিলম্বে দৃষ্টামূলক শাস্তি দাবি করেন নবীপ্রেমী শিক্ষার্থীরা।
ভারতীয় পণ্য বয়কটের ডাক দিয়ে শিক্ষার্থীরা বলেন, যেই দেশের হিন্দুত্ববাদী সরকারের নেতারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-কে নিয়ে কটূক্তি করেছে; সেই দেশের পণ্য বয়কট করা উচিত।











