spot_img
spot_img

সন্ধ্যায় স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আজ সোমবার (৯ জুন) সন্ধ্যায় স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে।

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে সন্ধ্যা সাড়ে ৭টায় ভার্চুয়াল এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

বৈঠকে, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং সম্ভাব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে জানা গেছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ