spot_img

গত ২৪ ঘণ্টায় রামেকের করোনা ওয়ার্ডে আরও ১৮ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও ১৮ জনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৮ জুলাই) সকাল ৮টা থেকে শুক্রবার (৯ জুলাই) সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, তাদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে তিনজন ও উপসর্গে ১৫ জন মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে মারা যাওয়া ১৮ জনের মধ্যে ১০ জনের বাড়ি রাজশাহী জেলায়। এছাড়া নওগাঁ, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জের দু’জন করে। একজন করে সিরাজগঞ্জ ও কুষ্টিয়ার।

করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে রোগীদের ভর্তি ও সংক্রমণের বিষয়ে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় রামেকে নতুন ভর্তি হয়েছেন ৭৪ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫২ জন।

রামেকে করোনা আক্রান্ত হয়ে ২০৬ এবং সন্দেহভাজন ও উপসর্গ নিয়ে ২৩১ জন ভর্তি আছেন। বর্তমানে রামেক হাসপাতালে ৪৫৪টি করোনা ডেডিকেটেড শয্যার বিপরীতে রোগী ভর্তি আছেন ৫০১ জন।

উল্লেখ্য, এই হাসপাতালের করোনা ইউনিটে গত জুনে ৩৫৪ জনের মৃত্যু হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ