spot_img
spot_img

ভারতে এবার জিকা ভাইরাসের হানা

করোনায় বিধ্বস্ত ভারতে এবার এক নারীর দেহে শনাক্ত হয়েছে জিকা ভাইরাস। দেশটির কেরালার রাজধানী তিরুবনন্তপুরমে ২৪ বছর বয়সী ওই নারী এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

চিকিৎসকরা জানিয়েছেন, গত ৭ জুন তিনি সন্তান জন্ম দেন। উপসর্গ দেখা দেওয়ায় ২৮ জুন তাকে হাসপাতালে নেওয়া হয়। তার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল।

এ ছাড়া আক্রান্ত সন্দেহে আরও ১৩ জনের নমুনা পরীক্ষার জন্য পুনের ন্যাশনাল ইন্সটিটিউট অব ভাইরোলজিতে পাঠানো হয়েছে।

জিকা ভাইরাসের সংক্রমণ ছড়ায় এডিস মশার মাধ্যমে। অন্তঃসত্ত্বারা আক্রান্ত হলে ভ্রুণের ক্ষতি করতে পারে এ ভাইরাস। গর্ভের শিশু বিকলাঙ্গ হয়ে জন্ম নিতে পারে।

জিকা ভাইরাসের লক্ষণগুলোর মধ্যে রয়েছে জ্বর, ত্বকের ফুসকুড়ি, অস্থিরতাবোধ ও মাথা ব্যথা, পেশি ও জয়েন্টে ব্যথা।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ