spot_img

ফ্লোরিডায় ভবন ধসে নিহত ৬৪, নিখোঁজ ৭৬

আমেরিকার দক্ষিণ-পূর্ব অঞ্চলে অবস্থিত অঙ্গরাজ্য ফ্লোরিডার একটি অ্যাপার্টমেন্ট ভবন ধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৪ জনে। এখনো আরও ৭৬ জন নিখোঁজ রয়েছে। তবে তাদেরও প্রাণহানির আশংকা রয়েছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার (৮ জুলাই) মিয়ামি দাদে কাউন্ট্রির মেয়র ডানিয়েল্লা লেভিন কাভা এ তথ্য জানান। মিয়ামি বিচের উত্তরে সার্ফসাইড শহরে গত ২৪ জুন ১২ তলা চ্যাম্পেইন টাওয়ারস সাউথ ধসে পড়ে। এ সময় ভবনের বাসিন্দারা ঘুমিয়েছিলেন। ভবন ধসের দিনের পর থেকে জীবিত কাউকে উদ্ধার করা যায়নি।

মেয়র লেভিন কাভা বলেন, আমরা ভবন ধসের পর থেকে বিরতিহীনভাবে উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছি। বসবাসকারী পরিবারগুলোর অনুসন্ধান অব্যাহত রেখেছি।

মেয়র লেভিন কাভা আরও বলেন, উদ্ধারকারীরা ‘সব আশা ছাড়েনি’ এবং ‘এখনো একটি অলৌকিক ঘটনার জন্য অপেক্ষা করছি।’

সূত্র: বাসস

spot_img
spot_img
spot_img

সর্বশেষ