spot_img
spot_img

আমু দরিয়ায় পাওয়া তেলের খনি থেকে তেল উত্তোলন শুরু করেছে আফগানিস্তান

আমু দরিয়া নদীতে সন্ধান পাওয়া কাশকারি তেলের খনি থেকে তেল উত্তোলন শুরু করেছে ইমারাতে ইসলামীয়া আফগানিস্তান। এ তেল ক্ষেত্রটি দেশটির সর-ই-পুল প্রদেশে অবস্থিত।

আফগানিস্তানের খনি ও পেট্রোলিয়াম মন্ত্রী মাওলানা শাহাবুদ্দিন দেলোয়ার গনমাধ্যমকে জানিয়েছেন, “আগামীতে এই তেল ক্ষেত্র থেকে প্রতিদিন গড়ে ১০০ টন তেল উত্তোলন করা হবে। যা আফগানিস্তানের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”

মন্ত্রী আরো বলেন, “সার-ই-পুল প্রদেশের তরুণ আফগানদের এখানে নিয়োগ করা হবে। এছাড়াও অন্যান্য প্রদেশের অনেক বাসিন্দার কর্মসংস্থানেরও সুযোগ থাকবে এখানে।”

খনি ও পেট্রোলিয়াম মন্ত্রণালয়ের মুখপাত্র হুমায়ূন আফগান বলেন, আমু দরিয়া অঞ্চলে বর্তমানে নয়টি তেলের কূপ রয়েছে যার দৈনিক নিষ্কাশন ক্ষমতা প্রায় ৩৫০ টন। আফগানিস্তানের শিল্প ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মতে, আমু দরিয়া অববাহিকা থেকে তেল উত্তোলন দেশটির স্বয়ংসম্পূর্ণতা অর্জনের জন্য একটি ইতিবাচক পদক্ষেপ।

উল্লেখ্য, কাশকারির তেলক্ষেত্র থেকে তেল উত্তোলন ও পরিশোধনের জন্য এ বছরের শুরুতে চীনের সাথে চুক্তি করে আফগানিস্তান। চুক্তি অনুসারে আগামী তিন বছরে মোট ৫৪০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে চায়না ন্যাশনাল অয়েল কোম্পানি।

উল্লেখ্য, কাশকারির তেলক্ষেত্র থেকে তেল উত্তোলন ও পরিশোধনের জন্য এ বছরের শুরুতে চীনের সাথে চুক্তি করে আফগানিস্তান। যে চুক্তি অনুসারে আগামী তিন বছরে মোট ৫৪০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে চায়না ন্যাশনাল অয়েল কোম্পানি।

সূত্র: তোলো নিউজ

spot_img
spot_img
spot_img

সর্বশেষ