spot_img
spot_img

রামেক হাসপাতালের করোনা ইউনিটে আরও ১১ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও ১১ জনের মৃত্যু হয়েছে।

রবিবার (৮ আগস্ট) সকাল ৮টা থেকে সোমবার (৯ আগস্ট) সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়। এর আগের দিন মৃত্যু হয় ১৮ জনের।

সোমবার (৯ আগস্ট) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ১১ জনের মধ্যে রাজশাহীর পাঁচজন, নাটোরের দুইজন, চাঁপাইনবাবগঞ্জের একজন, নওগাঁর একজন ও পাবনার দুইজন রোগী ছিলেন।

এদের মধ্যে রাজশাহীর তিনজন, চাঁপাইনবাবগঞ্জের একজন, নাটোরের দুইজন ও পবনার একজন মিলে মোট সাতজন রোগী করোনা পজিটিভ ছিলেন। অন্য চারজন রোগী মারা গেছেন করোনার উপসর্গ নিয়ে। ভর্তির পর নমুনা সংগ্রহের আগেই তাদের মৃত্যু হয়েছে। মৃত ১১ জনের মধ্যে সাতজন পুরুষ এবং চারজন নারী।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ