spot_img
spot_img

মার্কিন ড্রোন হামলার প্রতিবাদে আফগানিস্তানে বিক্ষোভ; বাইডেনের কুশপুত্তলিকা দাহ

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের রাজধানী কাবুলে মার্কিন ড্রোন হামলার প্রতিবাদে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। এ সময় বিক্ষুদ্ধ জনতা আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের কুশপুত্তলিকা পোড়ায়।

সোমবার (৮ আগস্ট ) পাকতিয়ায় মার্কিন ড্রোন হামলার প্রতিবাদে এ বিক্ষোভে হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেছে। এ সময় বিক্ষোভকারীরা ‘আমেরিকা ধ্বংস হোক’ বলে শ্লোগান দেয়।

বিক্ষোভকারীরা জানান, কাবুলে মার্কিন ড্রোন হামলা আফগানিস্তানের আঞ্চলিক অখণ্ডতা এবং জাতীয় সার্বভৌমত্বের সুস্পষ্ট লঙ্ঘন। এ হামলা করে আমেরিকা দোহা চুক্তি লঙ্ঘন করেছে।

বিক্ষোভকারীরা আরও জানান, এই ধরনের হামলা আফগান নাগরিকদের মনোবল দুর্বল করতে পারে না। আফগানিস্তানের বিরুদ্ধে আগ্রাসন বন্ধ করতে হবে।

বিক্ষোভকারীরা আফগানিস্তানের বিরুদ্ধে আমেরিকার আগ্রাসী কর্মকাণ্ডের পুনরাবৃত্তি ঠেকাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানায়।

সূত্র : বাখতার নিউজ এজেন্সি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ