spot_img
spot_img

ইসলামী সম্মেলন সংস্থার সভাপতি আল্লামা ইয়াহইয়া, সেক্রেটারি মাওলানা আরশাদ রহমানী

মাহবুবুল মান্নান


আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারীর মহাপরিচালক আল্লামা মুহাম্মাদ ইয়াহইয়াকে সভাপতি ও ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ বসুন্ধরার মহাপরিচালক মাওলানা আরশাদ রহমানীকে সেক্রেটারি করে ঐতিহ্যবাহী সংগঠন ”ইসলামী সম্মেলন সংস্থা”র নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

রবিবার (৯ অক্টোবর) চট্টগ্রাম নগরীর জামিয়া মাদানিয়া শোলকবহর মাদরাসায় এক বৈঠকে এ সিদ্ধান্ত গৃহিত হয়।

এছাড়াও আজিজুল উলুম বাবুনগর মাদরাসার মুহতামিম আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীকে প্রধান উপদেষ্টা করে একটি উপদেষ্টা পরিষদ করা হয়েছে নতুন কমিটিতে। উপদেষ্টা পরিষদে আরও আছেন দারুল মা’আরিফ মাদরাসার মুহতামিম আল্লামা সুলতান যওক নদভী, হাটহাজারী মাদরাসার মুঈনে মুহতামিম মুফতী জসীম উদ্দীন, আল জামিয়াতুল ইসলামিয়া বাইতুল হুদা মুহইউচ্ছুন্নাহর মুহতামিম মাওলানা এমদাদউল্লাহ নানুপুরী ও নানুপুর উবায়দিয়া মাদরাসার মুহতামিম মাওলানা সালাহ উদ্দীন নানুপুরী, মাওলানা আমিনুল হক, মাওলানা শেখ আহমদ, মুফতী হাবিবুর রহমান কাসেমী, মাওলানা আবু বকর(ধর্মপুর), মাওলানা এমদাদুল্লাহ, মাওলানা মাকসুদ, মাওলানা সাআদাত, মাওলানা শিহাবুদ্দীন, মাওলানা জালালুদ্দীন, মাওলানা এমদাদুল্লাহ, মাওলানা হাবিবুল ওয়াহিদ ও মাওলানা হাবিবুল্লাহ (দোহাজারী)।

কমিটিতে সহ-সভাপতি হিসেবে আছেন পটিয়া মাদরাসার মুহতামিম মাওলানা ওবায়দুল্লাহ হামযাহ ও বসুন্ধরা মাদরাসার মুফতী এনামুল হক, মাওলানা খুবাইব বিন তৈয়ব, মুফতী আব্দুল কাদের, মাওলানা লোকমান হাকিম, মাওলানা আব্দুল জলিল।

সহসেক্রেটারি পদে আছেন পটিয়া মাদরাসার নায়েবে মুহতামিম আবু তাহের নদভী ও শোলকবহর মাদরাসা নায়েবে মুহতামিম মাওলানা মুহাম্মাদ হারুন মাওলানা নেজামুদ্দিন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ