ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের সমর্থনে পৃথিবীর সর্ববৃহৎ বিমানবাহী মার্কিন রণতরী জেরাল্ড আর. ফোর্ড [USS Gerald R. Ford (CVN-78)] পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা।
রবিবার (৮ অক্টোবর) ইসরাইলের কাছাকাছি থাকতে বিমানবাহী রণতরীটিকে পূর্ব ভূমধ্যসাগরে অবস্থান নেওয়ার আদেশ দেওয়া হয়।
মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন এক সংবাদ সম্মেলনে আমেরিকার সিদ্ধান্তের কথা জানানোর পর বলেন, ইসরাইলকে আত্মরক্ষার উদ্দেশ্যে অস্ত্র দিয়ে সহযোগিতা করবে আমেরিকা। এছাড়াও তাদের সাহায্যার্থে বিমানবাহী মার্কিন রণতরী জেরাল্ড আর. ফোর্ড পূর্ব ভূমধ্যসাগরে অবস্থান করবে।
হোয়াইট হাউজের তথ্যমতে, এর আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ফোনে ইসরাইলী প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে বলেছিলেন, ইসরাইল অভিমুখে রওনা হয়ে গিয়েছে ইসরাইলী প্রতিরক্ষা বাহিনীর সহযোগিতা ও সরঞ্জাম। সামনের দিনগুলোতে আরো সহযোগিতা-সরঞ্জাম প্রেরণ করা হবে।
সূত্র: আল জাজিরা











