দৈনিক পত্রিকা আলোকিত বাংলাদেশ আপাতত প্রকাশ না করে বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এতে পত্রিকাটির প্রায় শতাধিক সাংবাদিক-কর্মচারী কর্মহীন হয়ে পড়লেন।
সোমবার (৮ নভেম্বর) পত্রিকার হিসাব বিভাগের পক্ষ থেকে সাংবাদিক ও কর্মীদের এ তথ্য জানানো হয়েছে।
পত্রিকাটির এক সাংবাদিক জানান, হিসাব বিভাগের পক্ষ থেকে সাংবাদিক-কর্মীদের জানানো হয় মালিকপক্ষ আপাতত আলোকিত বাংলাদেশ আর প্রকাশ করবে না। এ ব্যাপারে সাংবাদিকদের মতামত জানতে চাওয়া হয়েছে। তবে দ্রুত সময়ের মধ্যে বেতন-ভাতা পরিশোধ করতে হিসাব বিভাগের সংশ্লিষ্টদের জানিয়েছেন সাংবাদিকরা।
জানা যায়, আলোকিত বাংলাদেশ পত্রিকাটি ১১ মাসের বেতন-ভাতা পরিশোধ করেনি। আগে চাকরিচ্যুত বা অব্যাহতি নেওয়া অন্তত ২৫ জন সাংবাদিক-কর্মচারীর পাওনাও পরিশোধ করেনি কর্তৃপক্ষ।











