ভারতের হিন্দুত্ববাদী বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্যের সাবেক সভাপতি ও সংগঠনটির বর্তমান সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, রবীন্দ্রনাথ খুব বেশি দূর লেখাপড়া করেননি। অষ্টম শ্রেণি পর্যন্ত পড়েছেন মাত্র। এটা ভারতের সংস্কৃতি। যারা দেশকে চিনতে পারেন না, সেটা তাদের দায়।
রবিবার (৭ নভেম্বর) সংবাদমাধ্যমের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করে আবারও সমালোচনার জন্ম দিয়েছেন।
বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন, কে কয়টা বই পড়েছেন, কার কয়টা ডিগ্রি আছে, আমাদের দেশে এটা কেউ ভাবেননি। সবচেয়ে বড় অশিক্ষিত তো রামকৃষ্ণ দেব ছিলেন। অথচ সবার বাড়িতে তার বই রয়েছে। তার বাণী নিয়েই এগিয়েছে।












