spot_img
spot_img

জাল সনদে সুপ্রিম কোর্টে চাকরি, দেড় যুগের বেতন-ভাতা ফেরতের নির্দেশ

জালিয়াতির মাধ্যমে তৈরি শিক্ষাগত সনদ দিয়ে সুপ্রিম কোর্টের অফিস সহকারী পদে চাকরি করার অভিযোগ প্রমাণিত হওয়ায় মোহাম্মদ গোলাম মাওলাকে চাকরি থেকে অপসারণ করা হয়েছে। একই সঙ্গে চাকরির সময় পাওয়া ৪২ লাখ ৩ হাজার ৯০১ টাকা বেতন-ভাতা সরকারি কোষাগারে ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের (সাধারণ ও সংস্থাপন) শাখার এক অফিস আদেশে এ নির্দেশ দেওয়া হয়।

অফিস আদেশে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের সাবেক অফিস সহকারী মোহাম্মদ গোলাম মাওলা জালিয়াতির মাধ্যমে তৈরি শিক্ষাগত যোগ্যতার সনদের ভিত্তিতে অফিস সহকারী পদে চাকরি লাভ করেন। তবে চাকরিকালে হওয়া বিভাগীয় মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় বিধি অনুযায়ী তাকে চাকরি থেকে অপসারণ করা হয় এবং তাঁর চাকরি শুরু থেকেই বাতিল গণ্য হয়। সে হিসেবে চাকরিকালে তিনি বেতন-ভাতা পাওয়ার অধিকারী নন।

অফিস আদেশে আরও বলা হয়, মোহাম্মদ গোলাম মাওলা ২০০৭ থেকে ২০২৫ সাল পর্যন্ত বেতন-ভাতা বাবদ ৪২ লাখ ৩ হাজার ৯০১ টাকা উত্তোলন করেছেন। যেহেতু তাঁর চাকরি শুরু থেকেই বাতিল, সেহেতু উত্তোলন করা ওই ৪২ লাখ ৩ হাজার ৯০১ টাকা আগামী ৩০ দিনের মধ্যে সরকারি কোষাগারে ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ