১১ হাজারের বেশি কর্মীকে ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে ফেইসবুক ও ইনস্টাগ্রামের মূল কোম্পানি মেটা।
বুধবার (৯ নভেম্বর) মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গ কর্মীদের উদ্দেশে দেওয়া এক বার্তায় এই সংবাদ দিয়েছেন।
এর আগে ইলন মাস্ক টুইটারের মালিকানা নেওয়ার পর হাজার হাজার কর্মীকে ছাঁটাই করেছেন।











