spot_img
spot_img

ব্রিটেনের নতুন রাজা ও রানিকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ; আটক ১

ব্রিটেনের নতুন রাজা চার্লস ও রানি ক্যামিলাকে লক্ষ্য করে ডিম ছুড়ে মারার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, প্রায় চারজন পুলিশ কর্মী ডিম ছুড়ে মারা ওই ব্যক্তিকে আটকে রাখার সময় তিনি চিৎকার করে বলতে থাকেন, এই দেশটি কৃতদাসদের রক্ত দিয়ে গড়া হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ব্রিটেনে রাজপরিবারকে নিয়ে সব সময় সমালোচনা রয়েছে। সম্প্রতি রানি দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়ায় বিপুল অর্থ ব্যয় নিয়েও সর্বত্র সমালোচনা হয়েছে। ব্রিটেনে যখন অর্থনৈতিক সমস্যা মারাত্মক হয়ে উঠেছে তখন জনগণের ট্যাক্সের টাকা ব্যবহার করে এ ধরণের অনুষ্ঠান আয়োজন করা উচিত হয়নি বলে অনেকেই মন্তব্য করেছেন।

সূত্র : পার্সটুডে ও বিবিসি
spot_img
spot_img
spot_img

সর্বশেষ