spot_img
spot_img

আমেরিকা ও পশ্চিমাদের সহায়তায় হাজার হাজার ফিলিস্তিনিকে হত্যা করা হচ্ছে : ইবরাহিম রাইসি

গাজ্জায় ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল কর্তৃক চলমান গণহত্যার জন্য আমেরিকা ও পশ্চিমাদের দায়ী করলেন ইরানের প্রেসিডেন্ট ইবরাহিম রাইসি।

তিনি বলেন, আমেরিকা ও পশ্চিমাদের প্রত্যক্ষ সহায়তায় গাজ্জায় ইহুদিবাদী ইসরাইলের হাতে নৃশংসভাবে মারা পড়ছে হাজার হাজার ফিলিস্তিনি।

বুধবার (৮ নভেম্বর) এক বার্তায় একথা বলেন তিনি।

ইবরাহিম রাইসি বলেন, আমরা গাজ্জায় ইহুদিবাদী ইসরাইল কর্তৃক চলমান নৃশংসতা ও গণহত্যা এখনই বন্ধের আহবান জানাচ্ছি। আহবান জানাচ্ছি সবধরণের জরুরী সহায়তা পৌঁছাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার।

উল্লেখ্য, বিশ্ব মানবতার শত্রু ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের গণহত্যা অভিযান আজ ৩১তম দিনে পদার্পণ করলো। আর গণহত্যা চালিয়ে যেতে জায়োনিস্ট অবৈধ রাষ্ট্রটিকে অস্ত্র, বিমানবাহিনী রণতরী, সামরিক সরঞ্জাম ও সমরবিদ দিয়ে সরাসরি সহায়তা করে যাচ্ছে আমেরিকা ও ব্রিটেন।

এছাড়া আন্তর্জাতিক ভাবে বাধার সম্মুখীন হওয়া থেকে বিশ্ব মানবতার এই শত্রুদের বাঁচাতে পশ্চিমা দেশগুলো দিয়ে যাচ্ছে রাষ্ট্রীয় সমর্থন। আমেরিকা কর্তৃক জাতিসংঘে ভেটো প্রদানে নিজেদের নির্লজ্জ সম্মতি!

আমেরিকা ও পশ্চিমাদের সহায়তায় ১ মাস যাবত চলতে থাকা জায়োনিস্টদের এই গণহত্যায় এখন পর্যন্ত ১০ হাজার ৫৬৯ জন ফিলিস্তিনি শাহাদাত বরণ করেছেন। যার মধ্যে ৪৮০০ এর অধিক শিশু, ২৮২৩ জন নারী ও ৬৪৯ জন বয়োবৃদ্ধ, ১৭৫ জন চিকিৎসক, স্বাস্থ্য ও উদ্ধারকর্মী, ৪৬জন সাংবাদিকও অন্তর্ভুক্ত।

ধ্বংস করেছে ৫৬ টি মসজিদ, ৩টি গীর্জা, ২২২টি মাদরাসা ও স্কুল, ১৯২টি হাসপাতাল ও চিকিৎসা কেন্দ্র, ৪৫ টি অ্যাম্বুল্যান্স, ৮৮টি সরকারি ও ১০ হাজার আবাসিক ভবন।

একই সময়ে দখলকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে ১৫৯ জনের অধিক ফিলিস্তিনিকে হত্যা, ২ হাজার ২২৫ জনকে আহত ও ২০৮৮ জনকে বন্দী বানিয়েছে বিশ্ব মানবতার শত্রু ইহুদিবাদী অবৈধ রাষ্ট্র ইসরাইল। অথচ পশ্চিম তীরের এসব ফিলিস্তিনিরা না হামাসের সম্পৃক্ত, না কোনো কথিত সন্ত্রাসী কর্মকাণ্ডের জড়িত!

সূত্র: আল জাজিরা, আনাদোলু

spot_img
spot_img
spot_img

সর্বশেষ