রবিবার | ৮ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো ছয় জনের মৃত্যু হয়েছে। একই সময় সারা দেশে ১ হাজার ১৯৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

রোববার (৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১৫৫ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১৩২ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ২৭৮ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় ২২০ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় ১১৫ জন, খুলনা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১১৪ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৬৯ জন, রাজশাহী বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১১৩ জন, সিলেট বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৯ জন রয়েছেন।

এদিকে গত একদিনে সারা দেশে ১ হাজার ১০৮ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ৭৪ হাজার ৮৯৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সব মিলিয়ে ৭৮ হাজার ৫৪৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৩১৩ জনের।

২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছে মোট ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মোট ৫৭৫ জনের মৃত্যু হয়েছে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ