spot_img
spot_img

ফিলিস্তিনিদের অধিকার হরণে ইউরোপীয়দের নীরবতার নিন্দা জানিয়েছে হামাস

ফিলিস্তিনের ভূমিতে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের বসতি স্থাপনে ৭০০ এর ও বেশি ইউরোপের অর্থনৈতিক প্রতিষ্ঠানের জড়িত থাকার বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায় ও ইউরোপীয় ইউনিয়নের নীরবতার তীব্র নিন্দা জানিয়েছে হামাস

গত বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) হামাসের প্রবীণ নেতা ডক্টর বাসেম নাইম ফিলিস্তিনি গণমাধ্যমের সাথে আলাপ কালে এই নিন্দা জানান।

তিনি বলেন , এই আর্থিক প্রতিষ্ঠানগুলি আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে, ফিলিস্তিনিদের (রাজনৈতিক ও নাগরিক) মানবাধিকার লঙ্ঘনে সরাসরি সহযোগিতা করছে। তারা দখলদার ইহুদিবাদী প্রকল্পকে টিকিয়ে রাখতে কাজ করার পাশাপাশি আর্থিক সহায়তার মাধ্যমে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার ক্ষেত্রে বাধা সৃষ্টি করছে।

তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে বিশেষ করে ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলিকে ফিলিস্তিনের জনগণের বিরুদ্ধে ক্রমাগত ইহুদিবাদী আগ্রাসনের (ভূমি নিয়ন্ত্রণ ও বসতি স্থাপনরোধে) বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

যারা এই ধরনের “আন্তর্জাতিক আইন লঙ্ঘন” করাকে সমর্থন করে তাদের উপর নিষেধাজ্ঞা আরোপ করার জন্য ইউরোপীয় ইউনিয়নের সদস্যদের প্রতি তিনি আহ্বান জানান।

সূত্র : মিডিল ইস্ট মনিটর

spot_img
spot_img
spot_img

সর্বশেষ