স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, গণঅবস্থান কর্মসূচিকে ঘিরে বিএনপি রাজধানীতে জনদুর্ভোগ সৃষ্টি করলে তা সহ্য করা হবে না। বিএনপির শান্তিপূর্ণ কমর্সূচিতে বাধা নেই বলেও জানান তিনি।
মঙ্গলবার (১০ জানুয়ারি) ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সদর দফতরে মুজিব কর্ণারের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজনৈতিক দল হিসেবে বিএনপি কর্মসূচিতে সরকার কখনও বাধা দেয়নি। কিন্তু বিগত সব কর্মসূচিতে সহিংসতার ঘটনা ঘটেছে। আর গণঅবস্থানের নামে রাস্তা অবরোধ, ভাঙচুর বা ধ্বংসাত্মক কাজ করলে নিরাপত্তা বাহিনী তা প্রতিহত করবে।










