spot_img

বিএনপি ক্ষমতায় এলে পাচারের টাকা ফিরিয়ে আনা হবে : খোন্দকার মাশুক

বিএনপির নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক খোন্দকার মাশুকুর রহমান মাশুক বলেছেন, আওয়ামী লীগের নেতারা বাংলাদেশের টাকা বিদেশে পাচার করে সুইজ ব্যাংকে জমা রেখেছে। বিএনপি সরকার ক্ষমতায় এলে প্রয়োজনে আইন সংশোধনে করে সেই টাকা ফিরিয়ে আনা হবে।

মঙ্গলবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় শহরের পৌরসভা এলাকায় বিএনপি ঘোষিত আন্দোলনের ১০ দফা ও রাষ্ট্র মেরামতের রূপরেখা সংক্রান্ত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মাশুক বলেন, ২০১৮ সালে স্বাধীন বাংলাদেশের ইতিহাসে কলঙ্কজনক অধ্যায়ের সৃষ্টি হয়। সেদিন দিনের ভোট রাতে হয়েছে। আগামী নির্বাচনে সেই ইতিহাসের আর পুনরাবৃত্তি হতে দেওয়া যাবে না। বাংলার জনগণ মাঠে থেকে সকল ষড়যন্ত্র প্রতিহত করবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ