spot_img
spot_img

বাইডেনের ব্যক্তিগত অফিসে পাওয়া গেল মার্কিন গোপন নথি

ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনকালের কয়েকটি গোপনীয় সরকারি নথি জো বাইডেনের একটি ব্যক্তিগত দপ্তরে পাওয়া গেছে।

সোমবার (৯ জানুয়ারি) গত শরতে এই নথিগুলো পাওয়া যায় বলে বাইডেনের আইনজীবীরা স্বীকার করেছেন।

বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট এক কর্মকর্তা সিএনএনকে বলেছেন, আমেরিকার অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ড শিকাগোর অ্যাটর্নিকে বিষয়টি তদন্ত করে দেখার নির্দেশ দিয়েছেন।

আমেরিকার বিচারবিভাগ গোপন এই নথিগুলো পর্যালোচনা করে দেখছে বলে জানিয়েছে হোয়াইট হাউজ। নথিগুলোতে কী আছে বা কেন সেগুলো বাইডেনের ব্যক্তিগত দপ্তরে নিয়ে যাওয়া হয়েছিল, তা স্পষ্ট নয়।

আইন অনুযায়ী, সরকারি চাকরি শেষ হলে কেন্দ্রীয় সরকারে দায়িত্ব পালনকারী ব্যক্তিদের স্বেচ্ছায় দাপ্তরিক নথি ও গোপনীয় দলিলাদি জমা দিয়ে দিতে হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ